পাবনার ভাঙ্গুড়ায় ৭৭ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

পাবনার ভাঙ্গুড়ায় ৭৭ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ৭৭ জন বীর মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ২টায় পৌরসভার দক্ষিণ মেন্দা পালপাড়ায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

সংবর্ধনায় ৩৭ জন জীবিত এবং ৪০ জন মৃত বীর মুক্তিযোদ্ধা মিলে মোট ৭৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপঢৌকন  তুলে দেওয়া হয়।

স্মৃতিচারণ অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের পূর্বের প্রশিক্ষণ, যুদ্ধকালীন ভয়াবহতা এবং স্বাধীনতা অর্জনের কঠিন সময়ের বাস্তবতার কথা তুলে ধরেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162525