মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ১টায় উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

বিজিবি জানায়, ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বেআইনিভাবে বের হয়ে সীমান্তের নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরতে গিয়েছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162509