মহান স্বাধীনতা দিবসে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন

মহান স্বাধীনতা দিবসে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা  করা হয়। সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে মুক্তির ফুলবাড়িতে  শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল ৮ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক মো.  তৌফিকুর রহমান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এ সময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, বিএনসিসি, আনসার সদস্যরা কুচকাওয়াজে অংশ নেয় এবং সালাম প্রদর্শন করে।

পতাকা উত্তোলন পর্ব শেষ উপস্থিত বিভিন্ন স্কুলের শিশু-কিশোর জাতীয় সংগীত পরিবেশন করে। দিনটি উপলক্ষে জেলা পরিষদে শিশুদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর বিভিন্ন মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। দেশের শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

দিনটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র শিশুদিবাযত্ন কেন্দ্রসহ বিভিন্নকেন্দ্র উন্নত মানের ইফতার পরিবেশন করা হয়। এছাড়াও সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওয়ান্ডারল্যান্ড পার্ক, এডওয়ার্ড পৌর পার্ক শিববাটি শিমু পার্ক, মমইন বিনোদন পার্ক এবং মহাস্থান প্রত্নতাত্বিক জাদুঘর উন্মুক্ত রাখা হয়।

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশ ও কুচকাওয়াজে প্রাথমিক শাখায় বগুড়া জিলা স্কুল প্রথম, ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র তৃতীয় স্থান লাভ করেছে।

মাধ্যমিক শাখা বালকদের গ্রুপে পুলিশ লাইন্স স্কেুল এন্ড কলেজ স্কাউট দল প্রথম, বগুড়া জিলা স্কুল স্কাউট দল দ্বিতীয় এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ স্কাউট দল তৃতীয় স্থান লাভ করেছে।  মাধ্যমিক শাখা বালিকাদের গ্রুপে প্রথম হয়েছে সরকারি শিশু পরিবার দ্বিতীয় হয়েছে বিয়াম ল্যাবরেটনী স্কুল এন্ড কলেজ এবং  ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ তৃতীয় হয়েছে।

কলেজ শাখায় বিয়াম মযেল স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং সরকারি আজিজুল হক কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রথম. লজ তৃতীয় স্থান লাভ করেছে। ডিসপ্লেতে প্রাথমিক শাখায় টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র প্রথম, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং বীট মডেল স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান লাভ করেছে।

মাধ্যমিক বালকদের শাখায় বগুড়া জিলা স্কুল প্রথম করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ দ্বিতীয়। মাধ্যমিক বালিকাদের শাখায় সরকারি শিশু পরিবার প্রথম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্খান লাভ করেছে।  কলেজ শাখায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রথম এবং ইয়াকুবিয়া স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান লাভ করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162493