মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ঢাবি প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকালে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162415