২৫ মার্চের গণহত্যা: ঢাবিতে শহীদদের স্মরণ

২৫ মার্চের গণহত্যা: ঢাবিতে শহীদদের স্মরণ

ঢাবি প্রতিনিধি : ২৫ মার্চের গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নিহত শহীদদের স্মরণে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জগন্নাথ হল প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে শোক ও নীরবতার মধ্যদিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। প্রজ্বলিত মোমবাতির আলোয় ভেসে ওঠে ইতিহাসের সেই রক্তাক্ত স্মৃতি।

বৃষ্টি আয়োজনে কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও থেমে থাকেনি শ্রদ্ধা নিবেদন। বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষক-শিক্ষার্থীরা গণসমাধিতে মোমবাতি জ্বালান এবং সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হল উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া গণহত্যা দিবসের ভয়াল সেই রাত স্মরণে জগন্নাথ হলের 'স্মৃতি চিরন্তনে' রাত সাড়ে ১০টায় জাতীয়তাবাদী ছাত্রদলও মোমবাতি প্রজ্বালনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।

অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসে আলোর মিছিল শীর্ষক চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, ১৯৭১ এর গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। এছাড়া, মুক্তিযুদ্ধের ইতিহাসের রাজনীতিকরণের নিন্দা জানান তারা।দ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162381