বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে সিলিং ফ্যানের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে তানজিলা খাতুন (৪০) নামের এক নারী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

তানজিলা খাতুন কাহালু পৌর এলাকার উলট্ট মধ্যপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তানজিলা খাতুন বাড়ির লোকজনের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। তার আত্নহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

কাহালু থানার এস.আই মাসুদ করিম জানান, বুধবার (২৫ মার্চ) তানজিলা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162369