পঞ্চগড়ে ডিপো থেকে তেল না পেয়ে অধিকাংশ পাম্প বন্ধ

পঞ্চগড়ে ডিপো থেকে তেল না পেয়ে অধিকাংশ পাম্প বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ঈদের আগে থেকে চলছে এমন অচলাবস্থা। ঈদের পরও একই অবস্থা বিরাজ করছে। ডিপো থেকে কাঙ্খিত জ্বালানি না পেয়ে বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। পর্যায়ক্রমে প্রতিদিন এক থেকে দুইটি ফিলিং স্টেশনে পরিমাে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে পার্বতীপুর ডিপো থেকে।

আর কম পরিমাণে জ্বালানি পেয়ে তা বিক্রি করতে রীতিমত হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও সংকট রয়েছে মোটরসাইকেলের জ্বালানি পেট্রোল ও অকটেনের। মোটরসাইকেলের জ্বালানি পেতে এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে ঘুরে ফিরছেন বাইকাররা। একটি ফিলিং স্টেশনে পেট্রোল বা অকটেন দেয়ার খবর পেলেই সেখানে হাজির হচ্ছেন হাজারও মোটরসাইকেল মালিক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সেখান থেকে পাচ্ছেন মাত্র একশ’ টাকার জ্বালানি।

পঞ্চগড় জেলা শহরের চাউল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, বাইকে জ্বালানি না থাকায় দোকান বন্ধ রেখে পাম্পে যাই। সেখানে দুই ঘন্টা অপেক্ষার পরও তেল না পেয়ে ছেলেকে সেখানে মোটরসাইকেল দিয়ে আসি। অনেক সময় পার হওয়ার পর সেখান থেকে মাত্র একশ’ টাকার পেট্রোল পাই। যা দিয়ে আমার একদিন চলবে। এরপর কি করব।

জেলা সদরের খানপুকুর এলাকার পঞ্চগড় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আবু হিরণ জানান, সোমবার পার্বতীপুর ডিপোতে দুইটি লরি পাঠিয়েছিলাম। সেখানে দুই লরিতেই তারা ডিজেল দিয়েছে। আমরা সেখান থেকে পেট্রোল ও অকটেন নেয়ার চেষ্টা করছি। আমরা চাহিদামত জ্বালানি পেলে স্বাভাবিক সরবরাহ করতে পারব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162271