সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

উল্লাপাড়া ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঈদের দিন রাতে।

 জানা গেছে, ঈদের দিন শনিবার রাতে পৌর সদরের সাহাপাড়া গ্রামের ভজন সাহার ছেলে অসীম সাহা (২৯) এদিন তার এক আত্মীয়কে টাঙ্গাইল শহরে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় গভীর রাতে উল্লাপাড়ার জুংলীপুর ব্রিজের কাছে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্তসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162215