রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার মালিবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, রংপুরগামী এইচএ পরিবহন নামের যাত্রীবাহী বাস মোটরসাইকেল চালককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফেরদৌস হোসেন (৪২) নামের মোটরসাইকলে চালক নিহত হন। নিহত ফেরদৌস রংপুর সদর উপজেলার পশুরাম থানার কুবারু গ্রামের আব্দুস সামাদের ছেলে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162207