বগুড়া আজিজুল হক কলেজে সাংবাদিকতা বিভাগ খোলার ব‍্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করবো-আতিকুর রহমান

বগুড়া আজিজুল হক কলেজে সাংবাদিকতা বিভাগ খোলার ব‍্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করবো-আতিকুর রহমান

মফস্বল ডেস্ক : বগুড়া আজিজুল হক কলেজে সাংবাদিকতা বিভাগ খোলার ব‍্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ সোমবার বেলা ১১টার দিকে বগুড়ার হোটেল নাজ গার্ডেন-এ আয়োজিত ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন আশা ব‍্যক্ত করে বলেন, সাংবাদিকতা শিক্ষা চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা পেশাগতভাবে আরও দক্ষ হয়ে উঠবে। পাশাপাশি বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।


অতিরিক্ত প্রেস সচিব বলেন, বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বগুড়ার উন্নয়নে সচেষ্ট ছিলেন। 

তিনি আরও বলেন, বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়েও আলোচনা করা হবে এবং স্থানীয় সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

আলোচনা সভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক 
জনাব মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি জনাব রেজাউল হাসান রানু ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কালাম আজাদ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162158