কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৫

কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৫

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, বিপুল পরিমাণ ডিজেল ও বরফসহ পাঁচজন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ রোববার (২২ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার একটি দল কুতুবদিয়া থানাধীন উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটটি তল্লাশি করে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল ও ২৫০ পিস বরফ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৫ জন জেলেকে আটক করা হয়।

আটক জেলে ও জব্দকৃত বোট, জাল এবং অন্যান্য সামগ্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162113