ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নেতাদের নওরোজের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মস্কো সবসময় তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

আজ শনিবার (২১ মার্চ) পুতিন এ শুভেচ্ছা জানান বলে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে।

ক্রেমলিন জানায়, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি ইরানি জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, কঠিন এই সময়ে রাশিয়া তাদের পাশে থাকবে।

ক্রেমলিন আরও জানায়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অতল গহ্বরে ঠেলে দিয়েছে এবং একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। পুতিন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশং বলে নিন্দা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162074