কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি
নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে ঈদুল ফিতরের দিনে উপহার পাঠিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে বৃদ্ধাশ্রমে উপহার সামগ্রী পাঠিয়েছেন তিনি।
আজ শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বৃদ্ধাশ্রমে এ উপহার বিতরণ করেন। এসময়ে উপজেলার উপ প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম ও বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু উপস্থিত ছিলেন।
ঈদের দিনে দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে খাদ্যসামগ্রী ও মিষ্টি পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসকের পাঠানো এই উপহার পেয়ে সেখানে বসবাসরত প্রবীণ নারী-পুরুষদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়।
বৃদ্ধাশ্রমের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, আজকে ঈদের দিন বৃদ্ধাশ্রমে আমাদের খাবার দিলো, খাবার পেয়ে আমরা অনেক খুশি।
আরেক বাসিন্দা হাসনা বেগম বলেন, ঈদের দিনে আমরা নতুন কাপড় পেয়েছি, আজকে আমরা খাবার পেলাম।
বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু বলেন, আজকে বৃদ্ধাশ্রমে ডিসি মহোদয় উপহার পাঠিয়েছেন। এখানকার বাসিন্দারা উপহার পেয়ে খুশি হয়েছেন।
এবিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, আজকে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে উপহার পোঁছে দেওয়া হলো। আমরা সবসময় চাই বৃদ্ধ মা-বাবারা ভালো থাকুক।