রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাজধানীর মনিপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন তিনি। এ সময় তাকে এক নজর দেখতে ও একসঙ্গে নামাজ আদায় করতে ভিড় করেন স্থানীয় মুসল্লিরা।

সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ঈদের নামাজ পড়তে মাঠে জড়ো হন।

বিরোধীদলীয় নেতার উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

 

নামাজ শেষে খুতবা পাঠ  এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এতে অংশ নেন ডা. শফিকুর রহমানসহ উপস্থিত মুসল্লিরা।

মোনাজাত শেষে  সবার সঙ্গে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161990