ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা
নড়াইল জেলা পুলিশ লাইনসের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।
 
আজ শুক্রবার (২০ মার্চ) নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে জান্নাতুল ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে অন্য সদস্যরা তাকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ছনিয়াকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ সদস্য ছনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন।
এদিকে, ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে ছনিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। পরে তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মানিকগঞ্জে নিজ বাড়ির নিয়ে যায়। 
 
এ ঘটনায় পুলিশ বিভাগ ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161974