মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীর নাম মো. জাহির, তার বাড়ি কুমিল্লা জেলায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রব রব-৭’ নামের একটি লঞ্চ ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ভিড়লে ওই যাত্রী নামার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিতে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161963