ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

দীর্ঘদিন দিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাপানি কার্টুন সিরিজ ‘ডোরেমন’-এর অন্যতম স্রষ্টা সুতোমু শিবায়ামা। গত ৬ মার্চ ৮৪ বছর মৃত্যুবরণ করেছেন তিনি। তার প্রতিষ্ঠান অ্যানিমেশন স্টুডিও আজিয়াদোর পক্ষ থেকে পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। 

গত ১৭ মার্চ এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘ডোরেমন’-এর পরিচালক হিসেবে তিনি বহু বছর ধরে দায়িত্ব পালন করেছেন’। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছে বিনোদনের অঙ্গনের সহকর্মীরা। 

‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিককে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল অনীস্বীকার্য। তার হাত ধরে নবিতা, শিজুকা চরিত্র দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। 

সুতোমু ১৯৬৩ সালে একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। পরে কর্মস্থল বদলে নিজেই গড়ে তোলেন অ্যানিমেশন প্রতিষ্ঠান। ‘ডোরেমন’ ছাড়াও ‘চিবি মারুকো’, ‘নিন্তামা রান্তারো’সহ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161941