গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নায়েব আলী খানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নায়েব আলী খান মহেশপুর ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. নায়েব আলী খানকে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করে। যানবাহন চলাচলে বাধা দেয়া নাশকতা মামলার ৫ নং এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161834