কাতারের সবচেয়ে বড় রাস লাফফান শিল্পাঞ্চলে ইরানের হামলা

কাতারের সবচেয়ে বড় রাস লাফফান শিল্পাঞ্চলে ইরানের হামলা

কাতারের বৃহত্তম শিল্পাঞ্চল রাস লাফফানে ইরানের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে ওই শিল্পাঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাস লাফফান শিল্পাঞ্চলে আগুনের খবর পাওয়া যায়। বর্তমানে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই হামলায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে কাতার কর্তৃপক্ষ জানিয়েছিল যে, রাস লাফফানের গ্যাস অবকাঠামোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু এর কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটি পুনরায় জানায় যে, শিল্পাঞ্চলটিতে নতুন করে আগুন লেগেছে এবং তা নেভানোর চেষ্টা চলছে। বর্তমানে পুরো এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161828