চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশু ও নারীসহ ২০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে রহনপুর পৌর এলাকায় অবস্থিত উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে নিজস্ব তহবিল থেকে চেয়ারগুলো বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের এমপি ও জামায়াত নেতা ড.মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলা আমীর ইমামুল হুদাসহ জামায়াত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161803