বগুড়ায় ঈদের জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে

বগুড়ায় ঈদের জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী এই ঈদ জামাতের ইমামতি করবেন।

বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা থাকবে।

এছাড়াও সকাল ৭টায় জামিল মাদরাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও সকাল সাড়ে ৭টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহ।

সকাল পৌনে ৮টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : কাটনারপাড়া ঈদগাহ, মালগ্রাম-ছিলিমপুর ঈদগাহ, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ, মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ।

সকাল সোয়া ৮টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহ।

সকাল সাড়ে ৮টায় যেসব ঈদগাহে ঈদের জামাত হবে : বাইতুস ছালাম জামে মসজিদমসংলগ্ন ঈদগাহ, করনেশন ইন্সটিটিউশন মাঠ, ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহ।

বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই জামায়াতে নারীরাও অংশ নিতে পারবেন।

শাজাহানপুরে বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজের জামায়াত সকাল সাড়ে ৭টায় বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ঈদগাহে, সকাল ৮টায় শাজাহানপুর উপজেলা মডেল মসজিদ, সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠ, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এবং দক্ষিণ বেজোড়া পশ্চিমপাড়া ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161780