সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি(৩৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী আলতাব হোসেন জানান, ইফতারের কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক ব্যক্তি রাস্তা পারাপারের চেষ্টা করলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161770