পাবনার ভাঙ্গুড়ায় পেট্রোল অকটেন মিলছে না চরম বিপাকে মোটরসাইকেল চালকরা

পাবনার ভাঙ্গুড়ায় পেট্রোল অকটেন মিলছে না চরম বিপাকে মোটরসাইকেল চালকরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় জ্বালানি তেল, পেট্রোল, অকটেন টাকা দিয়েও মিলছে না। কয়েকদিন আগে ১৮০-২০০ টাকা দিয়ে প্রতি লিটার জ্বালানি তেল খোলা বাজারের বিক্রয় হয়েছে। তবে বর্তমানে প্রতি লিটার ২০০ টাকাতেও মিলছে না এই জ্বালানি তেল।

ফলে মোটরসাইকেল চালকেরা এক প্রকারের বিপাকে পড়ছে। অনেকে তেল ক্রয় করতে না পেরে মোটরসাইকেল বের করছেন না। মোটর বাইকারদের দাবি, সুষ্ঠু ও সঠিকভাবে বাজার মনিটরিং করে স্বাভাবিক দামে পেট্রেল-আকটেনসহ জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা জরুরি।

জানা যায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-আমেরিকা-ইরান যুদ্ধের শুরু থেকেই পেট্রোল অকেটেনসহ ডিজেল তেলের দাম খোলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয় শুরু করে। প্রথম দিকে ১৩০-১৪০ টাকা প্রতি লিটার বিক্রয় করলেও পরে পর্যায়েক্রমে ১৫০-১৬০ টাকা প্রতি লিটার বিক্রয় করে। কিন্তু বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না বলে ১৯০-২০০ টাকায় পেট্রেল অকটেন বিক্রয় করছে।

সরেজমিন ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন পয়েন্ট ও মোড়ে ঘুরে দেখা গেছে, আগে মুদি ও মোটরসাইকেল পার্টসের দোকানের সামনে পেট্রেল অকটেন তেল বোতলে করে বিক্রয় করলেও বর্তমানে ওই সকল দোকানের সামনে কোন ধরণের জ্বালানি তেল বিক্রয়ের বোতল নেই।

বিক্রেতারা বলছেন, তেল সরবরাহ নেই। তাই বিক্রয় বন্ধ রেখেছি। কিন্তু দাম বেশি দিলেই একাধিক স্থানে পেট্রেল-অকটেন পাওয়া যায়। সেক্ষেত্রে লিটার প্রতি ব্যক্তি বিশেষ এর নিকট থেকে ১৮০-২০০ টাকা পর্যন্ত দাম নিচ্ছে।

একাধিক বাইকার দের দাবি, পার্শ্ববর্তী চাটমোহর ফিলিং স্টেশনে থেকে তেল নিতে দীর্ঘ লাইনে ৩ থেকে ৪ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। ভাঙ্গুড়া বাজারে তেল বিক্রয়ের দোকান গুলোতে প্রশাসনের মনিটরিং জোরদার করা উচিত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161765