চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর আত্মহত্যা ঘটনায় স্বামী ও শাশুড়ি আটক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে শিল্পী বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহ ও শ্বশুর বাড়ির লোকজনে নির্যাতনের শিকার হয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সেলিম রেজার স্ত্রীদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ শিল্পী বেগমের সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিনের সাংসারিক ঝামেলা চলে আসছিল। একারণে শাশুড়ি আকতারা বেগমের (৫০) শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161760