ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে হওয়ার কথা ছিল ফিনালিসিমা। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত মেসি বনাম ইয়ামালের কাঙি্ক্ষত দ্বৈরথটি বাতিল হয়েছে। সেই বাতিল হওয়া সূচিতে অবশ্য কেউ বসে থাকছে না। পরিবর্তে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে।
শুরুতে আর্জেন্টিনা—স্পেন ম্যাচটা হওয়ার কথা ছিল ২৭ মার্চ দোহায়। কিন্তু ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র—ইসরায়েলের ইরানের ওপর হামলার পর শুরু হওয়া সংঘাতের কারণে আয়োজকরা নতুন ভেন্যু বা সূচি খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা রবিবার জানায়, আর্জেন্টিনা তাদের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করায় ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে।
পরদিন স্পেন জানায়, তারা ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনাও জানিয়েছে, তারা গুয়াতেমালার বিপক্ষে নিজেদের বিকল্প প্রীতি ম্যাচটি খেলবে ৩১ মার্চ বুয়েনস এইরেসে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161729