নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলাধীন বনপাড়া ফায়ার স্টেশন এলাকায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ (২৮) নিহত ও ইমন নামের যুবক আহত হয়েছেন। নিহত আকাশ উপজেলার চর নটাবাড়িয়া গ্রামের দুলাল মিয়াজীর পুত্র।
স্থানীয়রা জানান, আকাশ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বনপাড়া বাজারে এবং কুষ্টিয়া হতে জননী পরিবহণ কুষ্টিয়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বনপাড়া ফায়ার স্টেশন এলাকায় সোমবার সকাল ১০টায় দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আকাশ মিয়াজী নিহত হয়। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161693