বগুড়ার কাহালুতে রিকশাভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার কাহালুতে রিকশাভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি: কাহালু উপজেলায় ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানের ধাক্কায় এসএম নুরুজ্জামান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজলা বীরকেদার ইউনিয়নের ডেপুইল করিম পেট্রোল পাম্পের পাশে।

নিহত নুরুজ্জামান নওগাঁর মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের জেহের আলীর ছেলে। তিন একজন ছাত্র এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জানা গেছে, নুরুজ্জামান তার নিজ মোটরসাইকেলে বগুড়া থেকে নওগাঁ যাবার পথে উপজেলার ডেপুইল করিম পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়ে বগুড়া-নওগাঁ সড়কের ওঠার মুহূর্তে অজ্ঞাতনামা একটি ট্রাক ব্যাটারিচালিত রিকশাভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নুরুজ্জামানের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে নুরুজ্জামান সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে পার্শ¦বর্তী দুপচাঁচিয়া উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161672