তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে একজনের মৃত্যু

তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে একজনের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে গিয়ে সুভাষ চন্দ্র দাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে যাদুকাটা নদীতে ইসকন মন্দির পাড়ে ঘটনাটি ঘটেছ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গঙ্গাস্নানের জন্য প্রস্তুতি নেন। তবে মঙ্গলবার সকাল যাদুকাটা নদীতে স্নান সম্পূর্ণ করতে গিয়ে মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুভাষ চন্দ্র দাস। পরে সেখানে লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা থাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গঙ্গাস্নানে এসে সুভাষ চন্দ্র দাস নামে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161642