বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ১১ বছর বয়সের ফারজানা খাতুন নামের এক মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। ফারজানা খাতুন ওই গ্রামের রাজমিস্ত্রি ছামাদুল ইসলামের মেয়ে।

প্রতিবেশী দাদা সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কেশরতা গ্রামে জনৈক রায়হানের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় মানসিক ভারসাম্যহীন ফারজানা খাতুন। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। বিষয়টি জানার পর প্রতিবেশীরা খোঁজাখঁুজির কিছু পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161605