ক্যাম্পাস এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা সোহান

ক্যাম্পাস এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন জবি ছাত্রদল নেতা সোহান

জবি প্রতিনিধি(সৃজন সাহা): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের আশেপাশের এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহান।

রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তিনি নিজ হাতে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তামাসুল ইসলাম সোহান বলেন, “এই রমজানে আমরা সকলের মাঝে আনন্দ ভাগ করে নিতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। দেশকে সুসংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের প্রত্যাশা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই। পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের সুস্থতা কামনা করছি। আমরা সকলকে সঙ্গে নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চাই।”

তিনি জানান, রমজানের এই পবিত্র মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161585