প্রতিটি শিক্ষার্থী হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

প্রতিটি শিক্ষার্থী হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে একজন যোদ্ধার মতো প্রস্তুত হতে হবে। শুধু পাঠ্যসূচি অনুসরণ নয়, শিক্ষার্থীদের প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে গড়ে তুলতে হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং দ্বীন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা নেতৃত্বে আসছেন, তারাই ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।

এ সময় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনাও করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আব্দুর রব, মাওলানা আব্দুল হালিমসিবগাতুল্লাহ সিগবাহ

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সালাহ উদ্দিন আইয়ুবী, হাফেজ মো. রাশেদুল ইসলামআ. হান্নান মাসুদ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161566