জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মাসুদ রানা প্রধান

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মাসুদ রানা প্রধান

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মাসুদ রানা প্রধান। আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে রোববার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। মাসুদ রানা প্রধান জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।  সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,  জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওহাব, জেলা কৃষক  দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

জয়পুরহাটে রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত জয়পুরহাট  গড়ে তুলতে চাই’।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161531