শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন এনে দিয়ে ছিলেন : এমপি মোশারফ হোসেন

শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন এনে দিয়ে ছিলেন : এমপি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেছেন, শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন এনে দিয়েছিলেন। তাই আমরা এখন প্রয়াত জিয়ার আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর। আর আমরা যে যার অবস্থান থেকে দেশের উন্নতিসহ মানুষের জন্য ভালো কাজ করে যাবো।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ২০২৫-২৬ অর্থবছরে  কাহালু উপজেলার গিরাইল গ্রামের মাঝ দিয়ে যাওয়া ১৪শ’ কিলোমিটার দীর্ঘ জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন-কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের এসডি সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মাশরুবা আলম, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, মালঞ্চা ইউপি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161528