মেহেরপুর জেলা পরিষদের নতুন প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা পরিষদের নতুন প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। 

গতকাল রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জেলায় তার বিশেষ পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

নব নির্বাচিত এই প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মেহেরপুর জেলা বিএনপি।

এক বিবৃতিতে বলা হয়, জাবেদ মাসুদ মিল্টন দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার সততা, নেতৃত্বগুণ ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে মানুষের কাছে জনপ্রিয় নেতায় পরিণত করেছে। তার নেতৃত্বে জেলার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161454