বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় ইমরুজ রায়হান তানজিম (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ইমরুজ রায়হান তানজিম উপজেলার কান্তনগর গ্রামের হাতেম আলীর ছেলে এবং কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।

এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ইমরুজ রায়হান তানজিমকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161407