গাজীপুর ও নেত্রকোণাসহ ৫ জেলায় নতুন ডিসি

গাজীপুর ও নেত্রকোণাসহ ৫ জেলায় নতুন ডিসি

গাজীপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার ডিসি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড়ের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ১ মার্চ উল্লিখিত পাঁচটি জেলার ডিসিদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161390