২৬ মার্চ দেশে ফিরবেন বিসিবি সভাপতি!

২৬ মার্চ দেশে ফিরবেন বিসিবি সভাপতি!

স্পোর্টস ডেস্ক : বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঈদের পর তার দেশে ফেরার কথা রয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়েন এবং এরপর আর দেশে ফেরেননি। এখন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন।

বিসিবি’র এক পরিচালক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার। এর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)—এর একটি সভায়ও অংশ নেবেন।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে একবার সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে যে বুলবুল হঠাৎ করে দেশ ছেড়ে গেছেন। কয়েকটি গণমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়। তবে পরদিন সকালেই তিনি হাজির হন শের—ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে, যা দেখে অনেকে অবাক হন। পরে জানা যায়, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই তিনি পরিবারের কাছে যাচ্ছিলেন। এদিকে বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটিকে ঘিরে নির্বাচনকাল থেকেই ঢাকার বেশকিছু ক্লাবের পক্ষ থেকে আন্দোলন চলছে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে অনেক ক্লাবের সংগঠক এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে নিজেদের দাবিতে অনড় থেকে তারা ঘরোয়া ক্রিকেট কার্যক্রম থেকেও দূরে থাকেন।

২৬ মার্চ দেশে ফিরে আসার আগে তিনি অস্ট্রেলিয়া থেকে ২৩ তারিখে দক্ষিণ কোরিয়ায় আসবেন। এবার জাপানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগ দিতেই বুলবুল অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৩ তারিখ নাগাদ জাপান পেঁৗছাবেন। ২৩ ও ২৪ তারিখ— এই দুই দিন এসিসির সভা চলবে। সেখান থেকে ২৬ বা ২৭ তারিখ নাগাদ তার ঢাকা আসার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা।

এর মধ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর আমিনুল ইসলাম ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার অধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)—এর কাছে বিসিবি নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দিয়েছেন সংগঠকরা। এ ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161326