হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জে অভিনব কায়দায় ট্রাক ভর্তি ধানের তুষের বস্তার ভেতরে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গতকাল শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বস্তাভর্তি ধানের তুষের মধ্যে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকিয়ে রাখা হয়েছে। এছাড়া ট্রাকের বস্তার ভেতর থেকে সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অন্যদিকে একই দিনে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৫ হাজার ৬০০ টাকা।

জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে চোরাচালান 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161213