জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ শামীমা আর নেই
স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনের অতিপরিচিত ও নিবেদিতপ্রাণ সংগঠক শামীমা সাত্তার মিমো আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীতে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই তারকা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন শামীমা সাত্তার মিমো। কয়েক মাস আগে শারীরিক সমস্যা দেখা দিলে তার হাঁটা—চলায় ও মানুষ চিনতে সমস্যা হয়। স¤প্রতি কিছুটা সেরে উঠলেও আর বেঁচে থাকতে পারলেন না। নিজের ইচ্ছায় দিনাজপুরে বাবার কবরের কাছে শায়িত করা হবে তাকে।
জাতীয় অ্যাথলেটিকসে হাই জাম্প ইভেন্টে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন শামীমা সাত্তার মিমো। স্প্রিন্টেও একাধিক পদক আছে তার। ২০০০ সালে জেতেন জাতীয় ক্রীড়া পুরস্কার। খেলোয়াড়ি জীবন শেষে কোচ, জাজ ও সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই তারকার জন্য শোক প্রকাশ করেছেন অ্যাথলেটিকস, আরচ্যারি, বিকেএসপিসহ অনেক ক্রীড়া সংগঠন ও ব্যক্তি মিমোর জন্য।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161158