মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার (প্রায় ১ কোটি ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়।
প্রকাশিত পোস্টারে বলা হয়েছে, “ইরানের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নেতাদের” সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন অংশকে নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতারা সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার পেতে পারেন এবং প্রয়োজন হলে তাদের নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থাও করা হতে পারে।
যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।
এদিকে শুক্রবার তেহরানে আল-কুদস দিবসের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে আলী লারিজানিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161122