প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করে দেখান। ভোটের সময় দেয়া হাতের কালি শুকানোর আগেই তাঁর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।

ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া পৌর ও সদর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি এড. শফিকুল ইসলাম টুকু, সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম প্রমুখ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট বদলে দিয়েছেন। তিনি বলেন বগুড়ার মানুষ ভাগ্যবান তারা একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। এই বগুড়া দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিলো । বগুড়ার প্রয়োজনে যা যা করার তাই করা হবে।

বগুড়া সদর উপজেলা ও বগুড়া শহর বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে পৌর এলাকা ও সদর উপজেলার ৬৫টি মসজিদ ও ১০টি মন্দিরের উন্নয়নে ৪ লাখ টাকা করে মোট ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়।এদিকে, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জেও অনুষ্ঠানে যোগদান করেন।

তিনি বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শিবগঞ্জ উপজেলার মহাব্বত নন্দীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী কমকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুব আলম মানিক, অধ্যাপক নজরুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, রাসেল মাহমুদ সবুজ, প্রধান শিক্ষক মীকরাঈল মীর, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, যুবদল নেতা খালিদ হাসান আরমান।

এরপর উপজেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক পবন রায়, সাংবাদিক রতন রায়, মিজানুর রহমান, সাজু মিয়া, বজলুর রহমান, রশিদুর রহমান রানা  প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161115