দিনাজপুরের বিরলে ঘূর্ণিঝড়ে কাঁচা ঘর-বাড়ি গাছ ও ফসলের ব্যপক ক্ষতি
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে হঠাৎ ঘূর্ণিঝড়ের তান্ডবে কাঁচা ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় হঠাৎ এই ঘূর্ণিঝড় বিরল উপজেলার বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড বাতাস ও শিলাবৃষ্টির কারণে মুহূর্তে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। অনেকের বাড়ি ঘরের ওপরে গাছ উপড়ে পড়েছে, রাস্তার ধারের বড় ও উঁচু উঁচু গাছ উপড়ে পড়ে অনেক জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে, অনেকের ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে।
লিচু-আম-কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ও ভেঙে যাবার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161093