ইমাম-পুরোহিত-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার
আগামীকাল শনিবার ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য অধিদপ্তরের পাঠানো এ বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (শনিবার) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161064