শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়ার প্রথা বন্ধ করতে হবে। কোনো শিক্ষক আর শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলের তোড়া বা মালা দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন না।
 
 
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
 
শিক্ষামন্ত্রী বলেন, তিনি যেখানে যাবেন সেখানে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি নির্দেশনা দিয়েছেন।
 
কোনো শিক্ষক বা শিক্ষার্থী তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। ফুলের তোড়া ও ফুলের মালা দেওয়ার বিষয়টিও শতভাগ নিষিদ্ধ করা হয়েছে।
 
এদিন কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানার জন্য চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চেক এবং হুইলচেয়ার বিতরণ করা হয়।
 
 
পরে তিনি কচুয়া প্রাথমিক শিক্ষা পরিবার ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক ইফতার মাহফিলে যোগ দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161054