একদিনে ৯টি কবর কোনোদিন খনন করিনি, জীবনে প্রথম : গোরখোদক

একদিনে ৯টি কবর কোনোদিন খনন করিনি, জীবনে প্রথম : গোরখোদক

জীবনে প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লেন গোরখোদক মুজিবর, বারেক ও রমজান।

আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে তারা কবর খনন কাজ শুরু করেন। এরমধ্যে সাতটি বড় ও দুটি শিশুর কবর।

মোংলা পৌর কবরস্থানের গোরখোদক মুজিবর বলেন, আমরা ১৮-২০ বছর ধরে কবর খনন করি। কিন্তু একদিনে এমন ৯টি কবর কোনোদিন এর আগে খনন করিনি। জীবনে প্রথম আজ খনন করেছি। সেটি আবার এক পরিবারের ৯ জনের। তাই ৯টা কবর এক জায়গায় পাশাপাশি খুঁজেছি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

রাতে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনা হয়। এরপর সকালে প্রস্তুতি নেওয়া হয় গোসল, জানাজা ও দাফনের।

এর আগে,গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) মোংলা উপজেলার বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায়া একই পরিবারের ১৩ জন ও মাইক্রোবাস চালক নিহত হন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161028