ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিনে লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীও আছেন।
এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন।
আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/161012