দিনাজপুরের চিরিরবন্দরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরের পল্লীতে বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে থানায় পুকুর মালিক অভিযোগ দায়ের করেছে। এ ঘটনাটি গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ১০নং পুনটি ইউনিয়নের উত্তর পাটুল গ্রামে ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক রিয়াজুলের ছেলে রবিউল ইসলাম জানান, বাড়ির পাশে কে বা কাহারা গতকাল বুধবার রাতে কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আনুমানিক ২ লাখ টাকার মাছ মারা যায়।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পুকুর মালিক মামলা করতে চাইলে, দ্রুত তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160980