বগুড়ার ফতেহ আলী বাজারে ২টি দোকানে জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ায় র্যাবের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ শহরের রফাতুল্ল্যা প্লাজা চুড়িপট্টি ফতেহ আলী বাজারের দুটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) উল্লেখিত মার্কেটের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, র্যাব-১২ বগুড়া এবং ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কর্তৃক শহরের রফাতুল্ল্যা প্লাজা চুড়িপট্টি ফতেহআলী বাজারে দুটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় নিষিদ্ধ প্রোডাক্ট গৌরী, চাঁদনী, ডিউ ত্বক ফর্সা করার ক্রিম বিক্রি করার অপরাধে দূর্জয় ষ্টোর এর মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহা’কে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদি আনার কলি ষ্টোর এর মালিক মোঃ দেলোয়ার হোসেন মিল্লাত কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের সময় র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160966