ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম ১০ দিন বন্ধ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ঈদ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ থাকবে।
জানা গেছে, আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত হিলি স্থল শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে ২৮ মার্চ শনিবার থেকে পুনরায় যথারীতি সকল কার্যক্রম শুরু হবে।
হিলি স্থলবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময় বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টদের অফিসিয়াল কার্যক্রম স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে সই করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন। সিঅ্যান্ডএফ এজেন্টদের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোট যাত্রী পারাপার অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160890