ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত সরকার: নৌপ্রতিমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত সরকার: নৌপ্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। 

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে মানিকগঞ্জের আরিচা, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে পাটুরিয়া ঘাট এলাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে মানুষের নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যাত্রীভাড়া না বাড়িয়ে সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।

‎তিনি আরও বলেন, নদীর গতিপথ পরিবর্তনের কারণে ঘাটের অবস্থানও অনেক সময় বদলে যায়। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি রুট সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160815